1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎র‌্যালি ও সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুর ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ডলার মাহমুদ, শামীনূর রহমান শামীম, রিপন মন্ডল, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, সাবু, সাহারাজ আলম সনি, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, সাইদুল হক বাঘা, আবু হাসান, শাহানুর রহমান গোলাম, এহতামুল হক নোমান, মামুনুর রশিদ মামুন, শাকিব ইসলাম কাজল, যুবনেতা সিম, ম্নেহ, রাসেল, পারভেজসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে নওজোয়ান মাঠে জড়ো হয়। তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে পৌর ও থানা যুবদলের উদ্যোগে গাছের চারা বিতরণ এবং ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর