1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরীকে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিক্ষোভ, ১০ দফা দাবি প্রকাশ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কুমিল্লা নগরীতে যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে ‘যানজট মুক্ত কুমিল্লা চাই’ সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
‎
‎বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা এবং সীমিত কয়েকজন ব্যক্তি অর্থনৈতিক স্বার্থের কারণে নগরী যানজট মুক্ত হচ্ছে না। নগরীতে ৪০ হাজারের বেশি অবৈধ অটোরিকশা চলাচল করছে, যেখানে মাত্র ১০ হাজার অটোরিকশারই ধারণক্ষমতা।
‎
‎জেলা প্রশাসক অটোরিকশার সংখ্যা কমিয়ে ৭ হাজার করার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং বহুতল ভবনের যত্রতত্র নির্মাণ শহরের যানজটের অন্যতম কারণ। স্কুল ছুটির সময় নগরী প্রায় অচল হয়ে পড়ে।
‎
‎বক্তারা নগরের চকবাজার, কান্দিরপাড়, শাসনগাছা, টমছমবীজ ও জাঙ্গালীয়ায় চলমান চাঁদাবাজী বন্ধ করারও দাবি জানিয়েছেন। অন্যথায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে তা প্রকাশ করবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।
‎
‎বক্তারা ১০ দফা দাবি তুলে ধরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।
‎
‎দাবিগুলো হলো-
‎১. সীমিত সংখ্যক অটো ও মিশুক চলাচল, ড্রেস ও আইডি কার্ড বাধ্যতামূলক।
‎
‎২. প্রতিটি রোডের ভাড়া প্রশাসন নির্ধারিত চার্টে প্রকাশ।
‎
‎৩. গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি।
‎
‎৪. অবৈধ পার্কিং ও ফুটপাত অপসারণে মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা।
‎
‎৫. অটো/মিশুক মালিকের জন্য ভোটার ব্যতীত কেউ অধিকারী হতে পারবে না, একজন সর্বোচ্চ একটি মালিকানা।
‎
‎৬. নির্ধারিত স্থানে যাত্রী উঠা-নামার ব্যবস্থা।
‎
‎৭. চিহ্নিত চালকদের প্রশাসনের অহেতুক ভোগান্তি নিষেধ।
‎
‎৮. চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি।
‎
‎৯. অব্যবস্থাপিত রোড দ্রুত সংস্কার।
‎
‎১০. দ্রুত বাস্তবায়নের জন্য টাস্কফোর্স কমিটি গঠন।
‎
‎বক্তারা উল্লেখ করেন, এসব দাবি দ্রুত কার্যকর করা না হলে তারা রাস্তায় নেমে বিক্ষোভ চালাবেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর