1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ডা. একরামুল বারী টিপু, সম্পর্ক ছিন্ন করল মান্দা উপজেলা বিএনপি

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

‎দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মান্দা উপজেলা বিএনপি তাদের সদস্য ডা. একরামুল বারী টিপুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারের মনসুর মৃধার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা।
‎
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদলসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
‎
‎লিখিত বক্তব্যে মো. বেলাল হোসেন খান বলেন, “দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ডা. একরামুল বারী টিপু সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।”
‎
‎তিনি আরও অভিযোগ করেন, ডা. টিপু উপজেলা ও ইউনিয়ন নেতাদের অবহিত না করে বিভিন্ন সভা-সমাবেশ করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন।
‎
‎সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা হয়েছিল, যা পুরোপুরি মিথ্যা বলে বিএনপি নেতারা দাবি করেছেন।
‎
‎বক্তারা জানান, ডা. টিপু অতীতে মুনসুর মৃধা হত্যা মামলার (মামলা নং ৫, তারিখ: ১১/০৩/২০০৪, জি.আর. ৩২/২০০৪) ১ নম্বর আসামি ছিলেন। এ কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সহায়তায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
‎
‎এছাড়া ৫ আগস্টের পর বিল মান্দা এলাকায় ১৮ একর জমি দখলের অভিযোগেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানানো হয়। ২০০৬ সালের নির্বাচনের আগে তিনি সংস্কারপন্থী হয়ে বিকল্পধারায় যোগ দেন এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থী ইমাজ উদ্দিন প্রাংকে প্রকাশ্যে সমর্থন দেন।
‎
‎বক্তারা বলেন, “তারেক রহমান বারবার ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ বিএনপি গঠনের নির্দেশনা দিলেও ডা. টিপু তা উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ও ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
‎
‎শেষে নেতারা ঘোষণা দেন, “ডা. একরামুল বারী টিপুর আদর্শবিরোধী কর্মকাণ্ড, মিথ্যাচার ও শৃঙ্খলাভঙ্গের দায়ভার মান্দা উপজেলা বিএনপি কোনোভাবেই বহন করবে না। তাই তার সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মান্দা উপজেলা বিএনপি পরিবার।”
‎
‎সংবাদ সম্মেলনের পর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর