কুমিল্লার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের একমাত্র ব্রীজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ৩০ বছর আগে স্থানীয় সরকারের আওতায় নির্মিত এই ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের ব্রীজটি বর্তমানে মেরামতের অভাবে ভয়াবহ আকার ধারণ করেছে।
প্রতিদিন আনুমানিক ১০-১২ হাজার মানুষ ব্রীজটি ব্যবহার করছে, যাদের বেশির ভাগই অটো, রিক্সা ও অন্যান্য মোটরচালিত যানবাহন। স্থানীয়রা জানান, ব্রীজের পিলারের মাটি সরার কারণে এবং নিচের পিলার ডেবে যাওয়ায় ব্রীজটি নড়বড় হয়ে পড়েছে। নিরাপত্তার জন্য তারা বাঁশ দিয়ে খুঁটি বসিয়েছেন, তবে এটি কেবল অস্থায়ী ব্যবস্থা।
দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক সরকার জানান, ব্রিজটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রকৌশলী বিভাগে নতুন ব্রীজ নির্মাণ ও সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য লিটন সরকার এবং সাধারণ মানুষ সতর্ক করে বলছেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
অটোচালক রবিউল হোসেন জানান, ব্রীজের পাশে অটো আসলে যাত্রীদের হেটেই যেতে হয়।
বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আহমেদও বলেন, ভাঙা ব্রীজের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, পণ্য পরিবহন এবং রোগী নেওয়াতেও সমস্যা হচ্ছে।
তবে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।