1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জনতার ঢল আর স্লোগানে মুখর কুমিল্লা — বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশে উত্তাল নগরী

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

কুমিল্লা নামে নতুন বিভাগ বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে নগরীর পূবালী চত্বর জনসমুদ্রে পরিণত হয়েছে। মহাসমাবেশে ভিড় ছাড়িয়ে জনতা পৌঁছে যায় লিবার্টি চত্বর, রানীরবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ ও টমছম ব্রিজ পর্যন্ত।
‎
‎দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ সমাবেশে অংশ নেন। সবার হাতে ছিল “কুমিল্লা নামে বিভাগ চাই” লেখা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা। “তুমি কে, আমি কে—কুমিল্লা, কুমিল্লা” স্লোগান কানে গম্ভীর প্রতিধ্বনি ফেলছিল।
‎
‎সমাবেশে অংশগ্রহণ করতে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘণ্টা নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সবস্তরের মানুষের উপস্থিতিতে পূবালী চত্বর রূপ নেয় এক ঐতিহাসিক জনসমুদ্রে।
‎
‎বক্তারা বলেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
‎
‎মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর