কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়নে কানড়া যুবসমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল চারটায় কানোরা দূর্গাপুর বালুর মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে কানোরা রাইজিং স্টার দল ট্রাইব্রেকারে দূর্গাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল এমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম খান।
চ্যাম্পিয়ন দল কানোরা রাইজিং স্টারের খেলোয়াড়দের হাতে এলইডি টেলিভিশন তুলে দেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হাজী।