কুমিল্লায় উদ্বোধন করা হয়েছে ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত খাইরুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল। শুক্রবার সকালে নগরীর বিষ্ণুপুরে হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে মুর্শেদ খান।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, হাসপাতালের ভূমিদাতা সাবেক সচিব এ টি এম শামসুল হকের স্ত্রী রাবেয়া হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক সচিব এ টি এম শামসুল হক কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে তার পৈত্রিক ১২৫ শতাংশ জমি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্য দান করেন।