1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে বক্তারা এই ঘোষণা দেন।
‎
‎বক্তারা অভিযোগ তুলে বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা—প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে একটি পূর্ণাঙ্গ বিভাগের সব শর্তই এখানে বিদ্যমান। কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবিকে উপেক্ষা করা হচ্ছে।
‎
‎তারা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব প্রবেশমুখে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
‎
‎বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এসময় সমাবেশে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর