1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

খুলনায় ইমরান মুন্সী নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পঠিত

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এ ঘটনা ঘটে।
খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইমরান মুন্সী মাদারীপুর জেলা মুন্সিবাড়ীর বাবুল মুন্সীর ছেলে। তিনি বর্তমানে নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকত। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিল। এছাড়া তিনি ইট-বালুর ব্যবসা করত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খুলনা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, নিহত ইমরান মুন্সী সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টম ঘাটে কয়েকজন যুবক ধাওয়া করে ইমরান মুন্সীর মাথায় গুলি করে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আরও জানান, নিহত ইমরান মুন্সীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর