1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

থানা ঘেরাওয়ের হুমকি দেওয়া কর্মকর্তা রাসেল দলের কেউ নন দাবি করে বিএনপির বিবৃতি

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দিয়ে আলোড়ন সৃষ্টি করা সরকারি কর্মকর্তা শেখ রাসেল বিএনপির কেউ নন বলে জানিয়েছে জেলা বিএনপি। গত শনিবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপি এক বিবৃতিতে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার সম্পর্কে মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া শেখ রাসেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক পদে কর্মরত। ডিজির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে বর্তমানে দপ্তরবিহীন অবস্থায় আছেন। বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। দলের ব্যানার ব্যবহার করে তিনি অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। উল্লেখ যে, গত শুক্রবার কুমারখালীর চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ রাসেল বলেন, কে কী করেছে, কে আওয়ামী লীগ করেছে, সেটা না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদের পুলিশি অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। কিডা কোন দল করেছে, এটা দেখার বিষয় না। তাঁর এমন বক্তব্যের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শেখ রাসেল কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর