1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

এবার চার বিভাগে নতুন কমিশনার নিয়োগ, দুই কমিশনার প্রত্যাহার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ —এই চারটি বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অন্য দিকে আরেকটি প্রজ্ঞাপনে বরিশাল ও রাজশাহী বিভাগের কমিশনারকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী—
‎
‎১️। মো. মোখতার আহমেদ, বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, তাকে খুলনা বিভাগীয় কমিশনার করা হয়েছে।
‎
‎২। ড. এ এন এম বজলুর রশীদ, প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব,কে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
‎
‎৩। মোহাম্মদ মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব, কে বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
‎
‎৪। মিজ ফারাহ শাম্মী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান,কে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
‎
‎একই সঙ্গে আরেকটি প্রজ্ঞাপনে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাঃ রায়হান কাওছার ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ-কে প্রত্যাহার করে যথাক্রমে ভূমি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‎
‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে পৃথক এই প্রজ্ঞাপন দুটি জারি করা হয়।
‎
‎এর আগে একই দিনে আরো দুইটি পৃথক প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও আরেকটি পৃথক প্রজ্ঞাপনে ৮জন জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর