1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন- পরিবেশ উপদেষ্টা ‎

রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবন ঢাকার প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে। ভবনটিকে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা হবে। এ ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার ও এসটিপি-সহ সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে গ্রিন বিল্ডিং নির্মাণে অভিজ্ঞ গার্মেন্টস খাতের পরামর্শও গ্রহণ করা হবে।
‎
‎আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎পরিবেশ উপদেষ্টা জানান, গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষার কার্যক্রম আরও জোরদার হয়। তিনি এনফোর্সমেন্ট কার্যক্রমে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রাখার আশ্বাস দেন। উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
‎
‎সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব(জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো: খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর