1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পাঁচ দফা দাবিতে দাউদকান্দিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতি চালুর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দাউদকান্দির বাজার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল থানা সংলগ্ন রিফাত পার্কের সামনে সমাবেশে পরিণত হয়। সকাল সাড়ে দশটায় সেখানে সমাবেশ শেষ হয়। মিছিল থেকে স্লোগান দেওয়া হয়— “পিআর ছাড়া নির্বাচন মানি না, মানবো না”, “জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ কর”, “পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে” ইত্যাদি।

পাঁচ দফা দাবিগুলো হচ্ছে –

‎১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

কেন্দ্রীয় ঘোষিত এই পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহলুল। সমাবেশে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর আমীর আবুল কাশেম প্রধানীয়া।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, উপজেলা সহকারী সেক্রেটারি কাউসার আলম সরকার, মেজবাহ উদ্দিন মিয়াজী, আবু বকর সিদ্দিক, রেজাউল হক সরকারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর