1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে শেষ সময়ে দেবী গড়তে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসব। সরেজমিনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে গড়ে তোলা হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। পূজার দিন যত ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততাও তত বাড়ছে। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে, শুরু হবে রঙের কাজ।

পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, আত্রাই  উপজেলার ৮টি ইউনিয়নের ৫১টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

‎উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার আগে শারদীয় নবরাত্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর প্রতিপদ তিথি থেকে। এ বছর মহাসপ্তমী পড়েছে সোমবারে। শাস্ত্রমতে দেবীর আগমন হবে গজ বা হাতিতে, যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর