1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাট উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫’র বিজয়ী খেলোয়াড়দের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধূলার সামগ্রী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ৩টায় পাবলিক ক্লাব মাঠে বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের মাঝে তুলে দেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মুনসুর আলী, পাবলিক ক্লাবের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ঠিকাদার মোঃ বাবলু, মোঃ আব্দুর রাকিব মাষ্টার।

‎উল্লেখ্য গত ২৫ আগষ্ট ২০২৫ সোমবার বিকেল ৩টায় ভোলাহাট উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পাবলিক ফুটবল মাঠে লীগ পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এ খেলাগুলিতে অংশগ্রহণকারী বিজয়ী ও শ্রেষ্ট ফুটবল খেলোয়াড়দের নির্বাচিত করে ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে উদ্বোধনী ফুটবল খেলায় অংশগ্রহণ করবে বলে উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়।

‎এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়গণের মতামত জানতে চাইলে, বর্তমান ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র ভূয়োষী প্রশংসা করে ও তাদের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধুলার সামগ্রী পেয়ে তারা  বলেন, এগুলি সহায়তা নয় বরং এক বিশাল অনুপ্রেরণা। আপনার ভালবাসা ও দিকনির্দেশনা আমাদের খেলার মাঠে সর্বোচ্চ দেয়ার শক্তি যোগাবে। ইনশা-আল্লাহ্ আমরা আপনাকে গর্বিত করার মতো খেলা উপহার দিবো বলে আশ্বাস প্রদান করেন খেলোয়াড়গণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর