1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যলয়ের উপ পরিচালক মোঃ মারুফ রায়হানের সভাপতিত্বে এবং মোঃ রেজাউল ইসলাম সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোঃ নুরে আলম সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন,রাণীনগর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আবু মুসা, মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ।

মাসিক সমন্বয় সভায় উপজেলার ৮টি ইউনিয়নের শিক্ষক, শিক্ষিকা ও এমসি, জিসিদের মাসিক রিপোর্টের পর্যালোচনা করা হয়। উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা মডেল এমসি মোঃ আবুল হোসেন, জিসি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,জিসি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল, আত্রাই প্রেসক্লাব অর্থ সম্পাদক হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই আল হাদি প্রমূখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি সবার উদ্যশ্যে আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, নারী ও শিশু নির্যাতন এবং পাচার, চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ,জঙ্গিবাদ ও সর্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ, বিষয়ে আলোচনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল জলিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর