নওগাঁর আত্রাইয়ে সরকার কতৃক পরিচালিত উপজেলা পর্যায়ে ওএমএস এ আটা বিক্রয় কার্যক্রম চালমান রয়েছে। এই কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি করছে। এতে এই কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে আটা পেয়ে খুশি উপজেলার নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় বিক্রি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন ক্রেতা দিনে সর্বোচ্চ পাঁচ কেজি আটা কিনতে পারবেন। উপজেলায় প্রতি কর্ম দিবসে দুইটি ডিলার ও একটি সাফ ডিলারের মাধ্যেম ১ মে. টন আটা বিক্রি করা হচ্ছে।
মেসার্স সাবা-শিফা ট্রেডার্স প্রতিদিন ১০০ জন মানুষের মাঝে ৫ কেজি করে খোলা আটা ২৪ টাকা দরে ১২০ টাকায় বিক্রি করছে। ডিলার মো.মোফাকখারুল আলম বলেন- স্বল্পমূল্যে আটা পেয়ে খুশি উপজেলার নিম্ন আয়ের মানুষ। তবে চাহিদার তুলনায় মানুষ বেশি হওয়ায় অনেকে আটা না পেয়ে মন খারাপ করে চলে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এ বিষয়ে দেখতেন আর বরাদ্দ বাড়ানো গেলে গরীব অসহায় মানুষের জন্য ভালো হতো।
সরেজমিনে সোমবার সকালে উপজেলার আহসানগঞ্জ পয়েন্টে ওএমএস আটা বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। ১০০ জনের বেশি মানুষ বরাদ্দ না থাকায় অনেকে আটা না পেয়ে মন খারাপ করে চলে যাচ্ছে। আটা নিতে আসা আলতা বানু বলেন, আমি খুব সকালে লাইনে দাঁড়িয়েছি। বেলা বাড়ার সাথে সাথে মানুষ ও বাড়ছে। তবে আমি আটা পেয়ে বেজায় খশি। চলমান ওএসএম আটা বিক্রয় কার্যক্রমে দায়িত্বে থাকা উপজেলা উপ- খাদ্য পরিদর্শক শুব্রত বলেন, আটা বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো বরাদ্দ বাড়ানো যায় কি না।