1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব একটি কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) শহরের ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেল, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা এই পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবারই জনকল্যাণমুখী ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত। নেতৃবৃন্দ আরও বলেন, ছোট যমুনা নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর