1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা।‎ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্য ও সাধারণ মানুষ। পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা অন্যতম সরকারি সেবা প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল হাসপাতাল যা কুমিল্লা সদর হাসপাতাল নামে পরিচিত। যেখানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সরকারি খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচারসহ হাসপাতালের সেবা নিতে আসে। কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালে রোগী ও চিকিৎসক বাড়লেও প্রয়োজন অনুসারে সেখান ভবন স্থাপন হয় নি। যে কারনে রোগীর চাপ সামলাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ ও আন্তঃ বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশেই মানুষ সেবা নিতে বাধ্য হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর