1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়ার ৩১ দফা দাবী বাস্তবায়নে ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরিচিতি, লিফলেট বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও লিফলেট বিতরণকালে মান্দা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বিগত সময়ে রাজপথে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা জেল খেটেছেন, যারা দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন, তাদের মতো পরীক্ষিত সৈনিকদের নিয়ে প্রতিটি ইউনিয়নকে বিএনপির নেতৃত্বে ঢেলে সাজানো হবে।

‎সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির সিনিয়র সহ সভাপতি মকলেসুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এ কে এম নাজমুল হক (নাজু), যুগ্ন সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সামশুল ইসলাম বাদল ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউন নবী হুদা, বিএনপি নেতা আখেরুজ্জামান সেলিম, ইউনিয়ন যুব দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর