1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরের সাবরেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় পত্নীতলার নজিপুর বাস স্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক মাহমুদুন্নবী’র সঞ্চালনায় মনিরুজ্জামান মিলন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মাসুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহরিয়ার পল্বর,  রবিউল ইসলাম, মোকছেদুল ইসলাম, ধামইরহাট থেকে শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, বদলগাছি থেকে বুলবুল আহম্মেদ বুলু, সৈকত হোসেন, জামিল আহম্মেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক একে সাজুর উপর হামলাকারী দলের লেখক দালাল ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানিয়ে বলেন, প্রতিটি সরকারি অফিসই একটা নির্দিষ্ট নিয়মে চলে, কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছিল। গত কয়েকদিনে মহাদেবপুরের সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের সম্পাদিত হয়েছে তা নিয়মবহির্ভূত বলে উল্লেখ করে মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চান বক্তারা।

‎বক্তারা আরো বলেন, দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপরে হামলা করে তাদের অন্যায় অনিয়ম ঢাকার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সারাদেশেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত, এসব দুষ্টিতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা না করলে অন্যায় অনিয়ম যেমন বাড়বে তেমনি সাংবাদিকরাও আরো হুমকির মধ্যে পড়বেন বলে আশঙ্কা করেন বক্তারা। বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সকল এজহার ভূক্ত আসামীদের গ্রেফতার না করা হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট নওগাঁ জেলার মহাদেবপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা ও দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ গেলে ডিবিসি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলা চালান দলিল লেখক এর কিছু সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিক একে সাজুর ক্যামেরা মোবাইল ফোন এবং পরিচয় পত্র ছিনিয়ে নেন দুষ্কৃতিকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর