নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সম্মেলন কক্ষে এ সভায় হয়। এতে ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণত সম্পাদক মাহবুবু-উল আলম, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুরশেদুল ইসলাম, ওসি শাহিন রেজা, কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, শামসুল আলম বাচ্চু, ইনামুল হক, আবু হাসান, সাংবাদিক বরুন মজুমদার, লিয়াকত আলি, আজাদুল ইসলাম, কাজী শামসুজ্জোহা মিলন, সোহেল রানা, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আমিনুল হক, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখা নেতা আরিফুল ইসলাম। সভায় প্রাণবন্ত উঠে, মাদকের বিরুদ্ধে সৌচ্চার ও যানজট নিরসনসহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে আলোচনা হয়।