1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

“খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সোমবার (২৫ আগষ্ট) বিকেল ৩টায় পাবলিক ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‎উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আহরাম আলী, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী।

খেলার প্রারম্ভে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ সুধীজনেরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ ও ৩নং দলদলী ইউনিয়ন পরিষদ-১ ফুটবল দল। দু’দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর