1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নিয়ামতপুর স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষ রোপন ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২০ আগষ্ট বুধবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালির পূর্বে বৃক্ষ রোপন করা হয়। নওগাঁ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তফা তাতু ও মোহাম্মদ আলম তাজের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি বের হয়ে নিয়ামতপুর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ হামিদুর ও আনোয়ার এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের হামিদুর,আনোয়ার সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দল একটি সুশৃংখল সংগঠন। দেশের দুর্যোগময় সময়  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া এই সংগঠন। এই সংগঠনে কোন চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই  হবে না। আরো বলেন, একটি কর্মী বিহীন দল নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধানের শীষের প্রচারনা প্রতিটি ঘরে পৌছে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর