1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়ক মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস  এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। এতে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন।
র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সম্পাদক কে এম আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন। এর আগে উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালম আজাদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এর নেতৃত্বে আত্রাই উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে দলীয় কার্যালয়ে সমবেত হয়। উপজেলা  স্বেচ্ছাসেবক দলের উপজেলা ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর