1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বিএমএসএফ’র জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তর ও মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নওগাঁ জেলা শাখার অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা নওগাঁর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কক্ষে এবং পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত সমস্যা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে।

‎সভায় বিএমএসএফ নেতারা সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরে তার সমাধানে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চান। এরপর বিএমএসএফ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ পৃথকভাবে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হাতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেন।

‎সভায় উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সহসভাপতি এসএম মোস্তাক আহম্মেদ ও একেএম ফজলে মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করীম রাকিব, সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা ও গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহম্মেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর