1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ক্ষেতলালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মৎস্য চাষি, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার তুলসীগঙ্গা এলাকার মুনঝার বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুজ্জামান। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। সঠিক নিয়মে চাষাবাদ করলে একদিকে যেমন আর্থিক উন্নয়ন ঘটবে, তেমনি দেশের পুষ্টি চাহিদাও পূরণ হবে। এ সময় স্থানীয় মৎস্যজীবী ও চাষিদের অংশগ্রহণে টেকসই মৎস্য আহরণ, জলাশয় সংরক্ষণ, আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি এবং প্রজনন মৌসুমে মাছ রক্ষা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর