বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে কালাই উপজেলার জিন্দারপুর ও পুনট ইউনিয়নের বিভিন্ন বাজারে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আব্বাস আলীর দিকনির্দেশনায় এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। নেতৃত্ব দেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি। এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।