1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‎দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব  ও মতবিনিময় করেছেন নবযোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। সোমবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচয়পর্ব এবং  মতবিনিময় সভায় বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন দাউদকান্দি উপজেলার সকল সাংবাদিকরা। উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার  সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

‎সভায় স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাঁদের মতামত পেশ করেন। আলোচনায় সাংবাদিকরা দাউদকান্দি উপজেলার নানা সমস্যা তুলে ধরেন, বিশেষ করে অবকাঠামোগত ঘাটতি, জনসাধারণের ভোগান্তি এবং জনসেবামূলক কার্যক্রমের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলামও উপস্থিত ছিলেন।

‎সভায় ইউএনও নাছরীন আক্তার বলেন, “স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কাজে সাংবাদিকদের সঠিক তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম প্রশাসনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহযোগিতা করতে পারে।”

‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী, দৈনিক দেশ রূপান্তরের মো. জাকির হোসেন হাজারী, দৈনিক আজকের পত্রিকা ও টাইমস নিউজের আনিসুর রহমান খান, দৈনিক নয়া দিগন্তের হানিফ খান, দৈনিক সময়ের আলোর মোহাম্মদ আলী শাহিন, ডেইলি অবজারভারের কামরুল হক চৌধুরী, দৈনিক জনকণ্ঠের মো. শামীম রায়হান, দৈনিক ইত্তেফাকের মো. শরীফ প্রধান, বাংলাদেশ টুডের হোসাইন মোহাম্মদ দিদার, দৈনিক ইনকিলাবের মো. সেলিম, দৈনিক কুমিল্লার কাগজের আলমগীর হোসেন, বিজনেস বাংলাদেশ মফস্বল ইনচার্জ   ইমরান মাসুদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার এস এম শাহজালাল সাইফুল, ডেইলী  বাংলাদেশ আপডেট পত্রিকার রাসেল সুমন,  দৈনিক সকালের সময় পত্রিকার মো. শরীফুল ইসলাম, আনন্দবাজারের মাসুম বিন ইদ্রিস ও মো. তৌফিক রুবেল। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, আহনাফ তিহামী দাউদকান্দি উপজেলা প্রতিনিধি, দি ডেইলি ট্রাইবুনাল, মো. মনির হোসেন, মো. রাজিব হোসেন জয়, মো. সাদ্দাম হোসেন  দৈনিক স্বদেশ কন্ঠ লিমন হোসেন, শাহানাজ আক্তার সুমনা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর