1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ‎সোমবার (১৮ আগষ্ট) বিকেল ৩টায় একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভসূচনা হয়। উপজেলার পরিষদ মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চয় কুমার সরকার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল বাসির, বাংলাদেশ কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ জিয়াউর রহমান।

‎”অভাশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমানে মাছ লাভজনক পন্য। এখানে যারা আছেন অধিকাংশ মৎস্যচাষী। মাছ চাষের ব্যাপারে কোন প্রকার সহযোগিতা ও পরামর্শ দরকার হলে মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। দেশী প্রজাতির মাছ সংরক্ষণের জন্য সজাগ হওয়ার দাবী জানান। মহানন্দা নদীতে একটি অভাশ্রম তৈরী করার দাবী জানান উপজেলা মৎস্য অফিসার সঞ্চয় কুমার সরকার।

আলোচনা সভার পূর্বে অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর