1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

ফখরুল মোস্তফা (নোয়াখালী প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে রিয়াজ মাহমুদ কে আহবায়ক, আইয়ুব চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আব্দুল হালিমকে সদস্য সচিব করে উপজেলা কমিটি এবং শরীফুল ইসলাম দুখু কে আহবায়ক, ফরহাদ মাহমুদকে সদস্য সচিব করে পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।

‎উপজেলা ছাত্র দলের আহবায়ক রিয়াজ মাহমুদ বলেন, আমি যখন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্র দলের সাথেই আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। সংগঠন আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের সেই দায়িত্ব পালন পালন করবো ইনশাআল্লাহ।

পৌরসভা ছাত্রদলের আহবায়র শরিফুল ইসলাম দুখু বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে সংগঠনের গতিশীলতা বাড়াতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করবো। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাতেই উপজেলার কয়েকটি বাজারে আনন্দ মিছিল করেছে  জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর