1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ পালিত

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন, এনজিও ভার্ক ও আস্থার উদ্দ্যোগে বর্ণাঢ্য যুবরেলী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ঋণসহায়তা প্রদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হারুনর রশিদ।

অন্যান্যের মধ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুন, আইকনিক ইউথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সাধারনণ সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত ও আস্থার এনজিও’র সমন্বয়কারী আরিফা খাতুন, আত্মকর্মী শেমালী খাতুন, হাবিবসহ অন্যরা। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)’র কর্তাগণ ও আইকনিক ইউথ অর্গানাইজেশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

এর আগে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারীত্বে অগ্রগতি” এ স্লোগানকে কেন্দ্র করে দিবসটি পালনে এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), আস্থা ও আইকনিক ইউথ অর্গানাইজেশন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একটি বর্ণাঢ্য রেলী নিয়ে উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসের বিভিন্ন ক্যাটাগড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবকযুবতীদের মাঝে ঋণের চেক প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর