1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বগুড়ায় দুদকের চেয়ারম্যানের গণশুনানিতে জুতা নিক্ষেপ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পঠিত

বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দুদকের চেয়ারম্যানের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এতে যোগ দেওয়া এক মৎস্যচাষি নিজের অভিযোগ বলতে না পেয়ে ক্ষোভে মঞ্চের দিকে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ১১টার দিকে‎ এ ঘটনা ঘটে বলে জানা যায়। মৎস্যচাষি ওই ব্যাক্তির নাম সাখাওয়াত হোসেন মণ্ডল। তবে জুতা মঞ্চের দিকে লক্ষ করে নিক্ষেপ করলেও তা মঞ্চে পৌঁছায়নি। গণশুনানিতে ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমা পড়া ১৯৭টি অভিযোগের মধ্যে শুনানিযোগ্য ছিল ৬৭টি। যার মধ্যে ৫৭টি অভিযোগ শোনা হয়। কিন্তু সাখাওয়াতের অভিযোগ নেওয়া হয়নি।

মৎস্যচাষি সাখাওয়াত হোসেন মণ্ডলের দাবি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের জবরদখলে তার লাখো টাকার মাছচাষ প্রকল্প নষ্ট হয়েছে, বহু দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ঘটনাটি শোনেননি বা দেখেননি বলে সাংবাদিকদের জানান।

অন্যদিকে দুদকের উপ-পরিচালক মাহফুজ ইকবাল জানান, গণশুনানি শুধু বগুড়া সদরের জন্য ছিল। সাখাওয়াত সোনাতলা উপজেলার অভিযোগ নিয়ে এসেছিলেন। তাই তাৎক্ষণিকভাবে গ্রহণ করা যায়নি।

‎অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান নিজ কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং কয়েকটি প্রকল্পের দুর্নীতি তদন্তের নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর