1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে স্থানীয় সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনিসুর রহমান খান (দাউদকান্দি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাইমা ইসলাম বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে প্রমোশন হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। আজ বৃহস্পতিবার সকাল ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, ইউএনও নাঈমা ইসলাম গত ১০ মাসে অত্যন্ত দক্ষতা সততা এবং সাহসিকতা ছাড়াও আমাদের সাংবাদিকতায় সহযোগিতা করেছেন এবং উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি একজন মহিলা ইউএনও হয়ে দাউদকান্দিতে উন্নয়নের রেকর্ড গড়েছেন। দৈনিক ইনকিলাবের দাউদকান্দি উপজেলা সংবাদদাতা সেলিম আহমেদ এ সময় বলেন ,আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যিই প্রশংসার দাবিদার। কারণ তিনি এখানে যোগদান করার পর বিভিন্ন দলের  রাজনৈতিক নেতৃবৃন্দের নানা তদবির নিয়ে প্রচণ্ড চাপ ছিল। কিন্তু তিনি নিয়ম নীতির বাহিরে কোন কাজ করেননি। ইউএনও নাঈমা ইসলাম বলেন, সত্যিই গত ১০ মাসে আমার দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকবৃন্দের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং  এ সহযোগিতা আমি স্মরণ রাখব। তবে আমি আমার দায়িত্ব সবসময় পালন করার চেষ্টা করেছি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি করিম সরকার, আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোহন সরকার, কালের কন্ঠের প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী, আজকে পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান খান, কুমিল্লার কাগজের প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি নাসির উদ্দিন সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর