1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান। কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মোঃ সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক বাহার রায়হান, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, সাংবাদিক সহিদ উল্লাহ, জামাল উদ্দিন দামালসহ অন্যরা। আলোচনা সভায় নবীন ও প্রবীনদের নিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর