1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাবেক এমপি শাহজাহানের আগমন উপলক্ষে জুবলী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

ফখরুল মোস্তফা (নোয়াখালী প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী- ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট মঙ্গলবার (সন্ধ্যা ৭ টায়) চর জব্বর ডিগ্রী কলেজ হলে প্রস্তুতি সবার আয়োজন করে চর জুবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেকের সঞ্চালনায় এবং চরজুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন শামীম, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমন,  সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহমত চৌধুরী সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান সহ উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ। মো.শাহজাহান সুবর্ণচর আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। প্রস্তুতি সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রস্তুতি সভায় অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর