1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সু-বিচার পায়, সেজন্য আমাদের সোচ্চার হতে হবে- তথ্য সচিব

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যেন সুবিচার পায়, সে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। মঙ্গলবার (২৯শে জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে  তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মোঃ কাউসার আহাম্মদ। আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।  আলোচনাসভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর