1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সচিব জনাব মো. আব্দুল খালেক বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি একটি হৃদয়বিদারক ঘটনা, যা আমাদের সকলকে ব্যথিত করেছে। নিহতদের পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহমর্মিতা প্রকাশ করছি।” দোয়া মাহফিল পরিচালনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মনিরুল ইসলাম। দোয়া মাহফিলে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর