1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রদবদলের পাশাপাশি দেওয়া হবে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ, মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। আজ সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস প্রশিক্ষণের আওতায় আনা হবে। বৈঠকে আইজিপি জানিয়েছেন, আগামী মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রীক বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে চলবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনি দায়িত্বে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সভায় জানানো হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর