1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ওলামাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে- মুজিবুর রহমান

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

খেলাফত মজলিস’র কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান দলীয় নেতা-কর্মীদের নিয়ে দেবিদ্বার’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে স্থানীয় ডায়না হোটেল এন্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করা হয়। এতে খেলাফত মজলিস’র কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য পদে ‘ঘড়ি প্রতীক মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে দল আমাকে কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। মাওলানা মুজিবুর রহমান আরো বলেন, রাস্ট্রের উন্নয়ন, শিক্ষার উৃন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ ও ন্যয় ভিত্তিক সমাজ গঠনের লক্ষে সৎ ও চরিত্রবান লোকের বিকল্প নেই। তাই ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ওলামাদের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। তিনি আরো বলেন, আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছি। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে একটি দল ছাড়া বাকী সবদলই চাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় র্নিবাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, দেবীদ্বার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা শামীম হাসান ও সহ-সভাপতি আবু ইউছুফ, খেলাফত মজলিসের কুমিল্লা উত্তর জেলার প্রশিক্ষণ সম্পাদক ও দেবীদ্বার উপজেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ কামাল হোসেনসহ জেলা ও উপজেলা খেলাফত মজলিসের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর