1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এমপি মনোনয়ন প্রত্যাশী ড. অপুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ. অপু দিনব্যাপি ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। শনিবার (২৬ জুলাই ২০২৫ ) তিনি ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছীহাট, মান্নুমোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীর লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়, ভোলাহাট আম ফাউন্ডেশন, গোহালবাড়ী ইউনিয়নের  সুরানপুর বাজার, বৃহত্তর বজরাটেক, সদর ইউনিয়নের  ফুটানীবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ড. এস. এ অপু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে তিনি উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় জনগণকে জানান।

গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা যুবদল শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, জামবাড়ীয়া ইউনিয়ন যুবদল সেক্রেটারী মোঃ শামীম রেজা, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সেক্রেটারী এ. এইচ. এম. এম জামাল (বাচ্চু), ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ডুডুসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর