1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জুলাই পুনজাগরণে সমাজ গঠনে আত্রাইয়ে শপথ পাঠ

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

“সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শক্তিকে বুকে ধারণ করে নিজের স্বার্থে নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। সেইসাথে দেশের জনসংখ্যার প্রাই অর্ধেক নারীকে পিছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই নারীদের সুরক্ষা, শিক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে আমাদের সবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসময় পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার ফয়সাল আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে  জুলাইয়ে শহীদ পরিবারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শপথ বাক্য পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শুরের মোহনার শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবস উপলক্ষে সামাজিক নিরাপত্তার প্রত্যয়ে উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক অফিস সেবা মেলার আয়জন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর