1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‎মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি মতিন ও সাধারণ সম্পাদক বাবুল

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার এসসি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এমএ মতিন সভাপতি, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক, শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিকেল ৪টায় শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন। দলীয় সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে আটজন মনোনয়নপত্র জমা দেন। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সভাপতি পদে মকলেছুর রহমান মকে ও আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে ডা. ইকরামুল বারী টিপু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এমএ মতিন সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার নির্বাচিত হন। সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর