1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মুরাদনগরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

রবিউল আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের বাখরনগর ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেল ও সাথে মনিরুল হক নামের এক ব্যক্তি ও তার ড্রাইভার শফিকের মারামারি হয়। পরে মনিরুল হকের পক্ষে বাখরনগর গ্রামের কিছু লোকজন ফারজানা পরিবহনের কাউন্টারের সামনে এসে ড্রাইভার ও হেলপারদের কে মারধর করে একপর্যায়ে ফারজানা পরিবহনের কাউন্টার ভাঙচুর করে। সেই ঘটনার রেস ধরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোম্পানীগঞ্জ বাজার এলাকায় মহড়া দেয় ভিংলা বাড়ি গ্রামের লোকজন। একই সময় বাখরনগর গ্রামের লোকজন একত্রিত হয়ে ভিংলা বাড়ি গ্রামের লোকজনকে ধাওয়া দিলে শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসলে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়ন করা হয়। এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের পর কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার উত্তর পাশে অবস্থান করে বাখরনগর গ্রামের লোকজন ও দক্ষিণ পাশে অবস্থানে ছিল ভিংলাবাড়ি গ্রামের লোকজন। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেল এর সাথে মনিরুল হক নামের এক সাংবাদিকের রাস্তায় গাড়ি ক্রসিং নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সাংবাদিক মনিরুল হকের ড্রাইভার শফিকের সাথে ফারজানা পরিবহনের ড্রাইভার সোহেলের মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা মোতায়ন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর