1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জনগণের সরাসরি অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি কল্যাণমুখী উদ্যোগ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন আবাদি  ১৪ একর জমি আজ সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। স্থানীয় জনগণের স্বার্থ ও বিদ্যালয়ের উন্নয়নের কথা বিবেচনায় রেখে জমিগুলো উন্মুক্ত ডাকের মাধ্যমে এক বছরের জন্য লিজ প্রদান করা হয়। প্রাপ্ত সমুদয় অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা দেওয়া হয়েছে, যা শিক্ষা ও উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন মামুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এ্যাডহক কমিটির সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুন্নবী ইসলাম সাইফুল, ক্ষেতলাল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়হান আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদ, মামুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ইফতেখার এবং এলাকার নানা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্বাস আলী। এ ধরনের পরিকল্পিত, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে— এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। স্কুলের সকল সম্পত্তি আগামী এক বছরের জন্য পত্তন রাখার জন্য মাইকিং করা হয়। সেই সুবাধে আজকে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা  পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে। স্কুলের প্রতিটি মৌজার সম্পত্তি আলাদা আলাদাভাবে ১ বছরের জন্য পত্তন রাখা হয়। ১৪ একর সম্পত্তির মধ্যে ১১.৯০ একর সম্পত্তির ডাক হয়, যার নগদ অর্থ মুল্য দাড়ায়-৪,৫০,০০০/ (চার লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা প্রায়)। সাবেক ছাত্রনেতা আব্বাস আলী আরো বলেন, মামুদপুর ইউনিয়নের এই স্কুলকে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে ফ্যাসিবাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম নুরুন্নবী চৌধুরী রতন ও চেয়ারম্যান মশিউর রহমান শামীমসহ ফ্যাসিবাদের দোসররা এই স্কুলকে একটা দলীয় কার্যালয়ে পরিনত করেছিল। এমন কোন অপকর্ম নাই যে তারা এই স্কুলে করে নাই এবং ঘোষণা দিয়েছিল আর কোন দিন অত্র স্কুলের সম্পত্তি ডাক হবে না। আজকের এই সরাসরি পত্তনির মাধ্যমে প্রমাণিত হল এবং সর্বোচ্চ স্কুলের ফান্ডে টাকা জমা হল, তা কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে অত্র স্কুলের সম্পত্তিসহ সকল কিছুই দেখভাল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর