1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৬ই জুলাই এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবল বৃষ্টি বর্ষণ উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দাউদকান্দি বাজার এলাকায় এক পর্যায়ে তা রূপ নেয় এক বিশাল গণজমায়েতে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সর্বপ্রথম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একদফা আন্দোলনের ঘোষণা দেন। কিন্তু কিছু দল সেই ঐক্য থেকে সরে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এর ফলে খুনি হাসিনার দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আজ গোপালগঞ্জে এনপিপির উপর হামলাও তারই একটি প্রমাণ। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।” বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর