1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে কৃষক দলের সদস্য আলাউদ্দিন বহিষ্কার

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দলের নেতা মো.আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা কৃষকদলের সদস্য ছিলেন। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নওগাঁ জেলা শাখার সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের আত্রাই উপজেলা শাখার সদস্য মো.আলাউদ্দিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচারণের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে  বহিষ্কার করা হলো। এ বিষয়ে দপ্তরের দায়িত্বে নিয়োজিত জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে জেলা কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর