1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মান্দায় ৮৫ বছরের এক বৃদ্ধার ঘরে আলো জ্বালিয়ে এক মাসের খাবার সামগ্রি তুলে দিলেন মানবিক ইউএনও

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৮০ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিন মৈনম গ্রামের লাভের পাড়ার বৃদ্ধা আলেকজান বেওয়া আলো (৮৫) ঘরে ছিলো না কোন আলো, ছিলো না কোন খাবার ব্যবস্থা। বৃদ্ধা অসহায় আলেকজান বেওয়ার আলোর এমন খবর শুনে অসহায় দুস্থ এই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন মান্দা উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। আলেকজান বেওয়া (আলো) তিনি মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম লাভের পাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক অন্ধকার ঘরে খুব কষ্টে বসবাস করতেন।

তার আপন কোন ছেলে মেয়ে না থাকায় তার আত্মীয় স্বজনরাও তেমন কোন খোঁজ খবর নেন না। বয়সের ভাড়ে চলাফেরাও ঠিকমত সোজা হয়ে দাঁড়াতেও পারেন না তিনি। এমন খবর শুনে মানবতার ফেরিওয়ালা ইউএনও শাহ আলম মিয়া ছুটে যান তার ঐ ছোট অন্ধকার ঘরে সেই বৃদ্ধা মায়ের পাশে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৫ টার সময় আলেকজান বেওয়া (আলোর) কাছে গিয়ে তার ঘরে সোলার বাতি, একটি টেবিল ফ্যান ও এক মাসের খাবার সামগ্রিক তুলে দেন সেই বৃদ্ধা মায়ের হাতে। এসময় বৃদ্ধা আলো আবেগপ্রত হয়ে পরেন। ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার সাথে বেশ কিছু গণমাধ্যম কর্মী, উপজেলার সরকারি কর্মকতারা উপস্থিত ছিলেন। এমন খবরে নজর কাড়লেন মৈনম ইউনিয়ন বাসীর মান্দা উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর