1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উদ্বোধনী বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর এর ডিজাইন করেছে এবং নওগাঁ গণপূর্ত বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। আগামী ৫ আগস্টের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। ওই দিন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঘটনার তাৎপর্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় এবং নতুন বাংলাদেশের নির্মাণের পটভূমি-সবকিছুই নতুন প্রজন্ম এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে জানতে পারবে। শহীদ পরিবারের সদস্যদের জন্য এটি হবে স্মরণ ও শ্রদ্ধার স্থায়ী প্রতীক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর