1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাপাহারে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে ওসিসহ অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত

নওগাঁর সাপাহারে মামুনুর রশিদ (৩২) নামে এক কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) বিরুদ্ধে। এ ঘটনায় ওই থানার ওসি আব্দুল আজিজ ও উপপরিদর্শক (এসআই) মিলন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজোয়ানের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কলমুডাঙ্গা গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে চৌমুহনী বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

‎মানববন্ধনে তারা অবিলম্বে কৃষক মামুনের মুক্তি, নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি ও অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক কর্মকাণ্ডের জন্য সাপাহার থানার ওসি আব্দুল আজিজ, এসআই মিলন কুমার সিংহ এবং এএসআই রেজোয়ানের বিচার এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে থানা ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে কৃষক মামুনের মুক্তি ও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার এবং প্রত্যাহারের দাবিতে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা। এ সময় তার ‘ওসি আব্দুল আজিজের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মামুন ভাইয়ের মুক্তি চাই বিচার বিচার বিচার চাই ওসি আজিজের বিচার চাই’ সহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে পূর্ব কলমুডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রমজান আলী, কলমুডাঙ্গা মানব কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জিয়াউর রহমান, স্থানীয় ব্যবসায়ী পারভেজ, সেলিম রেজা ভুক্তভোগী মামুনের স্ত্রী সামসুন নাহারসহ স্থানীয়রা বক্তব্য দেন।

‎ভুক্তভোগী মামুনের স্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী আলম মৌলভীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। পুলিশ এ ঘটনায় তাদের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে মিথ্যা মাদক মামলায় আমার স্বামীকে ফাঁসিয়েছে। তারা মধ্যরাতে এসে বাড়ির দরজা ভেঙে আমার স্বামীকে কিছু না বলেই ধরে নিয়ে গেছে। ওই সময় আমার ছোট ছোট সন্তানরা কান্না করছিল। এরপরও পুলিশ এক মিনিটও আমার স্বামীকে সময় দেয়নি। আমি এ ঘটনায় এসআই মিলন, এএসআই রেজোয়ান এবং ওসি আব্দুল আজিজের বিচার চাই।

চৌমুহনী বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী পারভেজ বলেন, আমার দোকানে মোবাইলের বৈধ কাগজপত্র থাকার পরেও এএসআই রেজোয়ান দোকান থেকে ২১টি মোবাইল ফোনসহ আমাকে ধরে নিয়ে যায়। ১১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার দেখিয়ে ১০টি গায়েব করে দেয় এবং সেই মামলায় আমাকে জেল হাজতে পাঠায়। ওসি আজিজ এবং রেজোয়ান সিন্ডিকেট এলাকায় নিরীহ মানুষদের হয়রানি এবং মামলা বাণিজ্য করে খাচ্ছে।

কলমুডাঙ্গা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জিয়াউর রহমান বলেন, ওসি আব্দুল আজিজ সাপাহারে যোগদানের পর থেকেই বিভিন্ন নিরপরাধ মানুষকে মাদক মামলায় ফাঁসিয়ে মামলা বাণিজ্য করে যাচ্ছে। মামুন একজন নিরপরাধ এবং ভালো ছেলে। সে কখনই মাদকের সঙ্গে জড়িত হতে পারে না। তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা মামুনের নিঃশর্ত মুক্তি চাই। অবিলম্বে ওসি আব্দুল আজিজের বিচার এবং তাকে সাপাহার থানা থেকে প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

‎কলমুডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদের খতিব রমজান আলী বলেন, মামুন ৫ ওয়াক্ত নামাজি ছেলে। তাকে কখনও কোনো প্রকার মাদক সেবন করতে দেখিনি। নিরপরাধ একটি ছেলেকে কিছু দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা মামলা দিয়ে গ্রেফতার করেছে। আমরা এ ধরনের দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সাপাহার থানায় দেখতে চাই না। আমরা ওসি আব্দুল আজিজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন বলেন, গতকাল সংবাদমাধ্যম থেকে বিষয়টি সম্পর্কে কিছুটা জেনেছি। কোনো পক্ষের কাছ থেকে অর্থ নিয়ে সুবিধা পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ভুক্তভোগী পরিবারটি লিখিতভাবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

‎উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুলাই) মধ্যরাতে হঠাৎ পুলিশ পাঠিয়ে উপজেলার পাতাড়ী ইউনিয়নের পূর্ব কলমুডাঙ্গা (সাঁওতালপাড়া) গ্রাম থেকে মামুনুর রশিদ (৩২) নামে ওই কৃষককে গ্রেফতার করে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর